

সিলেটবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সমাজসেবামূলক কর্মকাণ্ডে পরিচিত মুখ ফাহিম আল চৌধুরী। ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি সিলেটের মানুষের প্রতি নিজের ভালোবাসা, শ্রদ্ধা ও দায়বদ্ধতার কথা তুলে ধরেন।
ঈদ শুভেচ্ছা বার্তায় ফাহিম আল চৌধুরী বলেন, সিলেটের মানুষের প্রতি তাঁর ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি নিজেকে ‘সিলেটপন্থী’ উল্লেখ করে বলেন, এই মাটিই তাঁর শিকড়, এই শহরের বাতাসেই তাঁর বেড়ে ওঠা এবং মানুষের দোয়াই তাঁর পথচলার শক্তি।
তিনি বলেন, “মানুষ আমাকে ভালোবাসুক কিংবা ভুল বুঝুক, সম্মান দিক কিংবা কষ্ট দিক, তবুও তারা আমারই মানুষ। কারণ নিজের পরিবারকে তো কখনো ছেড়ে যাওয়া যায় না।”
ফাহিম আল চৌধুরী আরও বলেন, সত্যিকারের ভালোবাসা শুধু সুসময়ে পাশে থাকার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কঠিন সময়েও নিজের মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত দায়িত্ববোধ নিহিত থাকে।
শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন, সিলেট তাঁকে পরিচয়, সাহস ও মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে। নগরের অলিগলি, গ্রামের পথ, সাধারণ মানুষের হাসি ও দোয়াকে তিনি নিজের জীবনের সবচেয়ে বড় সম্পদ বলে আখ্যা দেন।
তিনি বলেন, মানুষের ভালোবাসার বিনিময়ে তিনি কখনো কিছু প্রত্যাশা করেননি; বরং মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো, অসহায়দের সহায়তা করা এবং সমাজের জন্য ইতিবাচক কিছু করার মধ্যেই নিজের তৃপ্তি খুঁজে পান।
ফাহিম আল চৌধুরী বলেন, “ঝড় আসুক, অপবাদ আসুক, কঠিন সময় আসুক, আমি আমার মানুষের পাশেই থাকবো, ইনশাআল্লাহ। কারণ সিলেট আমার আত্মা, আমার আবেগ, আমার পরিবার।”
সবশেষে তিনি সিলেটবাসীসহ দেশ ও প্রবাসে থাকা সকলকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমি সিলেটের মানুষ, আর সিলেট আমার।”
প্রেস বিজ্ঞপ্তি:



