জাতীয়

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

অনলাইন নিউজ ডেস্ক

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, বর্তমানে দেশে এমন একটি মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে মানুষ নির্বিঘ্নে নিজেদের মতামত প্রকাশ করতে পারছে। দীর্ঘদিন ধরে দেশে এমন পরিস্থিতি ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, কৃত্রিমভাবে বিভাজন তৈরির চেষ্টা করা যেতে পারে, তবে বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে একসঙ্গে সংগ্রাম করে আসছে। তাই এই জাতিকে বিভক্ত করা কখনো সম্ভব নয়।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশের সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছে। জুলাইয়ের গণ-আন্দোলনে শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও গুলিবিদ্ধ হয়েছেন এবং আত্মত্যাগ করেছেন। তাই দেশ গঠনের দায়িত্বও সবাইকে মিলেমিশে পালন করতে হবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, সরকারপ্রধান জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button