

সিলেটে দোকানপাট বন্ধ থাকবে একদিন, এবং সেই দিনটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন, আগামী ১২ ফেব্রæয়ারি বৃহস্পতিবার।
সোমবার (৯ ফেব্রæয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব আব্দুর রহমান রিপন।
তিনি আরও জানান, কিছু মহল দুদিন দোকানপাট বন্ধ রাখার প্রচারণা চালাচ্ছে, যা ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তবে, বাংলাদেশ দোকান মালিক সমিতি এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
রিপন আরও বলেন, কেন্দ্রীয় সমিতির নীতি অনুযায়ী অঞ্চলভিত্তিক দোকান মালিক সমিতির সদস্যরা নিজেদের সুবিধা অনুযায়ী দোকান খোলা বা বন্ধ রাখার স্বাধীনতা রাখবেন।
তবে, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা এই নির্বাচনের দিনে, ১২ ফেব্রæয়ারি, সিলেটের সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।



