জাতীয়

ভাত দিতে দেরি হওয়ায় মাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা, ছেলে আটক

অনলাইন নিউজ ডেস্ক

নেত্রকোনায় ভাত দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে মায়ের মাথায় শাবল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মগড়া নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারী আবুনি রাজভর ওরফে রুক্সী (৫০) ওই এলাকার বাসিন্দা এবং শ্যামল লাল রাজভরের স্ত্রী। অভিযুক্ত ছেলে শ্যামল রাজভর (২৪) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার দিতে দেরি হওয়ায় মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শ্যামল ঘরে থাকা লোহার শাবল দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে যান আবুনি রাজভর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করতে গেলে তিনি মারা যান।

ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী শ্যামল রাজভরকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানিয়েছেন, অভিযুক্তকে আটক করে থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button