

অনলাইন নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী। তিনি আশা প্রকাশ করেন, এই বাজেটের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন।
সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) ১৮তম কার্যদিবসে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে ৬১টি পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করায় বাজারে পণ্যের দাম স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, দেশের বিদ্যমান বহুমাত্রিক সংকটকে সরকার অস্বীকার করতে চায় না। একই সঙ্গে এসব সংকটকে কোনো অজুহাত হিসেবে ব্যবহার না করে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।



