জাতীয়

বাজেটে স্বপ্ন দেখলেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়

অনলাইন নিউজ ডেস্ক

বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, প্রতি বছর বাজেট ঘোষণার সময় সরকার নানা স্বপ্ন দেখালেও বছরজুড়ে সেই স্বপ্নভঙ্গের মূল্য দিতে হয় সাধারণ মানুষকে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে অর্থবিলের সংশোধনীর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, বিপরীতে আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এতে ঘোষিত বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। তবে প্রতি বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় প্রকৃত ঘাটতি আরও বেড়ে যায়। ফলে দেশকে দেশীয় ও বৈদেশিক ঋণ এবং বিনিয়োগের ওপর নির্ভর করতে হয়।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের প্রসঙ্গ তুলে রুমিন ফারহানা জানতে চান, ওই সফরে বাংলাদেশ কোনো ঋণের প্রতিশ্রুতি পেয়েছে কি না। পাশাপাশি নতুন কোনো বিনিয়োগের আশ্বাস মিলেছে কিনা, সে বিষয়েও সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি।

তিনি বলেন, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সরাসরি উত্তর না দিয়ে অস্বস্তি প্রকাশ করেছিলেন। তবে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার বিষয়ে জনগণের কাছে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন।

রুমিন ফারহানা আরও বলেন, গত চার বছর ধরে দেশ উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, রাজস্ব আদায়ে ঘাটতি, খেলাপি ঋণের ঊর্ধ্বগতি, ব্যাংকিং খাতে তারল্য সংকট এবং জ্বালানি সরবরাহের সীমাবদ্ধতাসহ একাধিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button