ক্যাম্পাসনির্বাচনশীর্ষ সমাচারসাহিত্য-সংস্কৃতি

জকসুসহ ৩ কারনে স্থগিত হলো জবির শীতকালীন ছুটি

অনলাইন নিউজ ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) সহ ৩ কারনে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি স্থগিত করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এটা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, জকসু নির্বাচন ও প্রাকৃতিক দূর্যোগের (ভূমিকম্প) কারণে অ্যাকাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিলে রিপোর্ট সাপেক্ষে স্থগিত করা হলো। এছাড়া শীতকালীন ছুটি পরবর্তীতে প্রদান করা হবে বলে জানানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এ ছুটি দেওয়ার কথা ছিল।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button