অন্যান্য

আজহারিকে ধন্যবাদ জানিয়ে কী লিখলেন চিত্রনায়িকা বর্ষা

ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারিকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট শেয়ার করেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তিনি জানিয়েছেন, আজহারির প্রকাশিত ‘এক নজরে কুরআন’ বইটি তার ও তার পরিবারের জন্য কোরআন অধ্যয়নকে আরও সহজ ও আগ্রহজাগানিয়া করে তুলেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বইটির কয়েকটি ছবি প্রকাশ করেন বর্ষা।

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, দীর্ঘদিন ধরেই ‘এক নজরে কোরআন’ বইটি পড়ার ইচ্ছা ছিল। তিনি তিনটি কপি অর্ডার করেছিলেন এবং সেদিনই সেগুলো হাতে পেয়েছেন। এর মধ্যে দুটি কপি তিনি তার বোনদের জন্য রেখেছেন বলেও উল্লেখ করেন।

বর্ষা লেখেন, কোরআন সম্পর্কে নিজের জানাশোনা সীমিত হলেও বইটি পড়লে বিষয়গুলো সহজভাবে বোঝা যাবে বলে তিনি আশাবাদী।

বইটি প্রকাশ ও পাঠকের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগের জন্য ড. আজহারির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই চিত্রনায়িকা এবং তার কল্যাণ কামনা করে দোয়া জানান।

পোস্টে তিনি আরও বলেন, বইটি শুধু শিক্ষামূলক নয়, কোরআনের মূল বিষয়গুলো সংক্ষেপ ও সহজ ভাষায় উপস্থাপন করায় পাঠকের জন্য বিশেষ সহায়ক হবে।

উল্লেখ্য, আফিয়া নুসরাত বর্ষা মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে তার চলচ্চিত্রে অভিষেক হয়। পরবর্তীতে ‘খোঁজ দ্য সার্চ’, ‘হৃদয় ভাঙা ঢেউ’ ও ‘মোস্ট ওয়েলকাম’সহ বেশ কয়েকটি বড় বাজেটের চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি মুনসুন ফিল্মের ব্যবস্থাপনা পরিচালকও। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলকে বিয়ে করেন বর্ষা। তাদের দুটি পুত্রসন্তান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button