খেলাধুলা

দারুণ জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করল বার্সেলোনা

অনলাইন নিউজ ডেস্ক

 

 

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করার পর লা লিগাতেও দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। এলচের মাঠে দাপুটে জয় তুলে নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়েছে কাতালান জায়ান্টরা।

শনিবার (৩১ জানুয়ারি) মানুয়েল মার্তিনেজ ভালেরো স্টেডিয়ামে স্বাগতিক এলচেকে ৩–১ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচে বার্সার হয়ে গোল করেন লামিনে ইয়ামাল, ফেরান তরেস ও মার্কাস রাশফোর্ড। এলচের পক্ষে একমাত্র গোলটি করেন আলভারো রদ্রিগেজ।

এই জয়ের ফলে ২২ ম্যাচে ১৮ জয় ও ১ ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান আরও সুসংহত করে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ২২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১২ নম্বরে অবস্থান করছে এলচে।

ম্যাচজুড়ে প্রতিপক্ষের মাঠে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বার্সেলোনা। ৬২ শতাংশ বল দখলে রেখে তারা নেয় ২৮টি শট, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। এলচে নেয় ৯টি শট, এর মধ্যে ৪টি লক্ষ্যে ছিল।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বার্সা। মাঝমাঠ থেকে দানি ওলমোর বাড়ানো নিখুঁত থ্রু বল ধরে গোলরক্ষককে পরাস্ত করে জালে বল পাঠান লামিনে ইয়ামাল। চলতি লিগ মৌসুমে ১৭ ম্যাচে এটি তার নবম গোল, সঙ্গে রয়েছে ৮টি অ্যাসিস্ট।

২৯ মিনিটে সমতা ফেরায় এলচে। আলভারো রদ্রিগেজের গোলে স্বাগতিকরা ম্যাচে ফিরে আসার আশা দেখায়।

তবে ৪০ মিনিটে আবারও লিড নেয় বার্সেলোনা। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের বক্সের ভেতর থেকে নেওয়া শট গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে দুর্দান্ত শটে গোল করেন ফেরান তরেস।

দ্বিতীয়ার্ধে রাফিনিয়ার বদলি হিসেবে নামেন মার্কাস রাশফোর্ড। মাঠে নামার ৩২ মিনিট পর, ম্যাচের ৭২তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন এই ইংলিশ ফরোয়ার্ড। লামিনে ইয়ামালের শট প্রতিপক্ষ ডিফেন্ডার আটকে দিলে ফিরতি বল জালে পাঠান 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button