রাজনীতি

পবিত্র শবেবরাতে বিএনপি মহাসচিবের বাণী

অনলাইন নিউজ ডেস্ক

 

পবিত্র শবেবরাত উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাণীতে তিনি দেশ, জাতি ও মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি মহাসচিবের পৃথক বাণী গণমাধ্যমে পাঠানো হয়।

বাণীতে মির্জা ফখরুল বলেন, শবেবরাত সারা বিশ্বের মুসলমানদের জন্য পবিত্র ও মুক্তির রজনী। এ রাতে আল্লাহ তায়ালা তাঁর সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগ দেন এবং অবিশ্বাসী ও বিদ্বেষ পোষণকারীদের ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। তিনি রিজিকপ্রার্থীদের রিজিক দান করেন এবং বিপদগ্রস্তদের বিপদ থেকে মুক্তি দেন।

তিনি বলেন, ইসলাম মানুষকে ইনসাফ ও ভারসাম্যপূর্ণ জীবনবিধান প্রদান করে। জীবনের সব অমঙ্গল থেকে মুক্তি পেতে এই পবিত্র রাতে মুসলমানরা নিষ্কলুষ ও সরল পথে চলার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, শবেবরাত ক্ষমা ও সৌভাগ্যের রজনী—যা আলোকোজ্জ্বল ও মহিমামণ্ডিত। এই রাতে সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ নেমে আসুক—এ কামনায় তিনি আল্লাহর দরবারে মোনাজাত করেন।

তিনি বলেন, রহমত ও বরকতের এই রাতে আল্লাহর নির্দেশিত পথে থেকে মানবজাতির কল্যাণে কাজ করে যাওয়ার তাওফিক কামনা করা উচিত। একই সঙ্গে তিনি পবিত্র শবেবরাত উপলক্ষে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের সার্বিক কল্যাণ ও অগ্রগতির জন্য দোয়া করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button