রাজনীতি

যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না : মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তিনি দলটিকে কঠোর ভাষায় সমালোচনা করে দাবি করেন, তারা দেশের উন্নয়নের পরিবর্তে বিভেদ ও অস্থিরতা সৃষ্টি করে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, জামায়াতে ইসলামী জনগণের উন্নয়ন চায় না; বরং সংঘাত ও বিভাজনের রাজনীতি করে। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্থানীয় পর্যায়েও যেন দলটির কোনো প্রার্থী নির্বাচিত হতে না পারে।

তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার সুযোগ দিলে এবং তারেক রহমান সরকারপ্রধান হলে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন এবং ১২ তারিখে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেনা আক্তার শানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জায়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button