সারাদেশ

বিএনপির উপদেষ্টা আব্দুর রশিদ আর নেই

নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রাক্তন শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজেউন)।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

মরহুম স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রাথমিক জানাজা শনিবার বাদ আছর নরসিংদী কালেক্টরেট মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর বাদ এশা তাঁর নিজ গ্রামের বাড়ি শিবপুর উপজেলার জয়নগরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লার মৃত্যুতে বিএনপি যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান ভূইয়া গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button