অন্যান্য

জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সির ইসলাম গ্রহণ

২৭ বছর বয়সী এক জনপ্রিয় র‍্যাপশিল্পী লাইভস্ট্রিমে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়েছেন। আগে তার নাম ছিল ওকলি নীল সিজার-সু (Oakley Neil Caesar-Su)।

লন্ডনের শেফার্ডস বুশ থেকে উঠে আসা এই শিল্পী কনটেন্ট ক্রিয়েটর ‘PlaqueBoyMax’-এর সঙ্গে একটি লাইভ সম্প্রচারে জানান, তিনি ইসলাম গ্রহণ করেছেন। নতুন পরিচয়ে তিনি ‘আখিল’ নামে পরিচিত হতে চান। এর আগে নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে তিনি প্রকাশ্যে খুব কমই কথা বলেছেন।

২০১৪ সালে সংগীতজীবন শুরু করলেও ২০২১ সালের দিকে তিনি যুক্তরাজ্যের র‍্যাপ অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেন। একক প্ল্যাটফর্মে এক বিলিয়ন স্ট্রিম অর্জনকারী প্রথম ব্রিটিশ র‍্যাপার হিসেবেও তিনি পরিচিত। ড্রেক ও জে. কোলের মতো আন্তর্জাতিক তারকাদের সঙ্গে কাজ করে সাম্প্রতিক বছরগুলোতে তিনি ব্যাপক সাফল্য পেয়েছেন।

এক সাক্ষাৎকারে নিজের দ্রুত উত্থান নিয়ে তিনি বলেছিলেন, সবকিছু এত দ্রুত ঘটছে যে অনেক সময় তা অবিশ্বাস্য মনে হয়, কাজের গতির কারণে ভাবার সুযোগও মেলে না।

ব্যস্ত পেশাজীবনের মধ্যেই তার এই ব্যক্তিগত ও আধ্যাত্মিক সিদ্ধান্ত ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক অনুসারী তাকে শুভেচ্ছা জানিয়েছেন, এবং মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button