রাজনীতি

ফলাফল না নিয়ে কেউ কেন্দ্র ছাড়বেন না: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ না করার আহ্বান জানিয়েছেন তার দলীয় এজেন্ট ও নেতাকর্মীদের প্রতি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এ নির্দেশনা দেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর সবাই যেন নিজ নিজ ভোটকেন্দ্রে অবস্থান করেন। বিশেষ করে পোলিং এজেন্ট ও দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ফলাফলের কাগজ হাতে না পাওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ছেড়ে যাবেন না।

তিনি আরও বলেন, ভোট গণনার পুরো প্রক্রিয়ায় সতর্ক থাকতে হবে, যাতে কোনো ধরনের কারচুপি বা অনিয়মের সুযোগ না থাকে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button