সারাদেশ

ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রে ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৭টির প্রাথমিক ফলাফলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে ৬,০৭৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন ২,৭৪৪ ভোট পেয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে দুইজন নারী প্রার্থী রয়েছেন। ঠাকুরগাঁও-২ আসনে সাতজন এবং ঠাকুরগাঁও-৩ আসনে দশজন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।

তিন আসনের মোট ভোটার সংখ্যা ১২,৫৫,১৭০ জন। এর মধ্যে নারী ভোটার ৫,৯৮,৪৮৮ জন, পুরুষ ভোটার ৬,৭০,০২২ জন এবং হিজড়া ভোটার ৭ জন। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১০,২৯২ জন ভোটার, যার মধ্যে নারী ২,৩২৬ জন ও পুরুষ ৭,৯৬৬ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button