

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের ৪১ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে ১৮,৭৩২ ভোটের বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। এ আসনে মূল লড়াই ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে ছিল।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসনে মোট ভোটকেন্দ্র ১১১টি। এর মধ্যে ৪১টির ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলের ভিত্তিতে নাছির উদ্দিন চৌধুরী ৩৫,৫৩৮ ভোট পান, আর জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে ১৬,৮৩৮ ভোট পেয়েছেন। ফলাফল অনুসারে ধানের শীষ প্রতীকের প্রার্থী ১৮,৭৩২ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।



