সারাদেশ

সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত এমপির মাইকিং

ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এলাকায় চাঁদাবাজির যেকোনো চেষ্টা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কেউ চাঁদাবাজির চেষ্টা করলে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তার পক্ষ থেকে গফরগাঁও পৌর শহরে মাইকিং করে এ বার্তা জনসাধারণকে জানানো হয়। নির্বাচন-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নবনির্বাচিত এ সংসদ সদস্য লেখেন, নির্বাচনকে কেন্দ্র করে বা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের কোনো চেষ্টা সহ্য করা হবে না। এমন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি।

তবে আইন নিজের হাতে তুলে না নেওয়ার ব্যাপারে সতর্ক করে তিনি বলেন, অভিযোগ সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই তার অগ্রাধিকার।

আরেক পোস্টে তিনি উল্লেখ করেন, বিশৃঙ্খলা বা বেআইনি কর্মকাণ্ডে জড়িতরা দলের কেউ হতে পারে না; তারা কেবল নিজেদের স্বার্থ বোঝে। অন্যায় ও অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সবার নিরাপত্তা নিশ্চিত করা, অর্থনীতি চাঙ্গা করা, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিত করাই তার লক্ষ্য বলে জানান।

এ বিষয়ে তিনি আরও বলেন, গফরগাঁও উপজেলা, পৌর এলাকা ও পাগলা থানার প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা তার অঙ্গীকার। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত গফরগাঁও-পাগলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে কারও ওপর চাপ সৃষ্টি বা ভীতি প্রদর্শনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button