

সিলেটের মেজরটিলায় কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মেজরটিলা এলাকার মানা’রা রেস্টুরেন্টে এ মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সদস্যসচিব আবুল কাশেম সুমনের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন গাছবাড়ী মডার্ন একাডেমির প্রধান শিক্ষক ও আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য শফিকুর রহমান।
মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মেজরটিলা সিদ্দিকী প্লাজার স্বত্বাধিকারী ও রাজনীতিক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জ্যেষ্ঠ আইনজীবী মাশুক উদ্দিন চৌধুরী, কানাইঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ, ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বকর, জালালাবাদ কলেজের কো-অর্ডিনেটর নজরুল ইসলাম, ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এম এ সালাম, আল আমিন জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যক্ষ শামীম আহমদ, মেজরটিলা স্কলার্স হোমের ইংরেজি প্রভাষক জাকারিয়া আল মামুন এবং কানাইঘাট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ইয়াহইয়া। এ ছাড়া অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাশুক



