

পাক-আফগান সীমান্তে পাকিস্তানি সেনাচৌকিতে বিদ্রোহীদের অতর্কিত হামলার জেরে চরম উত্তেজনার মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। অভিযানটির নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গজব-লিল হক’।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় আফগানিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ঘোষণা দেন। তিনি তালেবান সরকারকে সতর্ক করে বলেন, পাকিস্তান এতদিন সংযম দেখালেও এখন আর সেই সুযোগ নেই এবং প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের আকাশসীমায় অভিযান শুরু করে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। রাজধানী কাবুলসহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাকতিয়া ও কান্দাহার প্রদেশে বিমান হামলার খবর পাওয়া গেছে।
পাকিস্তানি সামরিক সূত্রের দাবি, ‘অপারেশন গজব-লিল হক’-এর আওতায় আফগান বাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা, কমান্ড পোস্ট ও গোলাবারুদের গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সীমান্তে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এই অভিযান শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত



