ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন মিল্ক ভিটার মহাব্যবস্থাপক এনায়েত চৌধুরী
খামারিদের উন্নয়ন ও দুগ্ধ খাতের অগ্রযাত্রায় সমৃদ্ধি কামনা


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী, খামারি ও বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা) পরিবারের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন এনায়েত চৌধুরী, মহাব্যবস্থাপক (জিএম), বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের সবার জীবনে শান্তি, সমতা ও সৌহার্দ্য বয়ে আনুক। কোরবানির এই পবিত্র দিনে দেশের দুগ্ধ ও পশুপালন খাতের টেকসই উন্নয়ন এবং খামারিদের ভাগ্যোন্নয়নে সংশ্লিষ্ট সবার নিরলস প্রচেষ্টা আরও বেগবান হোক।”
তিনি আরও বলেন, দেশের দুগ্ধ শিল্প ও পশুপালন খাতের উন্নয়নে মিল্ক ভিটার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও খামারিদের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
এ সময় তিনি মহান আল্লাহ তাআলার দরবারে সবার কোরবানি কবুল হওয়ার প্রার্থনা জানিয়ে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।



