সারাদেশ

সিলেটবাসীকে ঈদ শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, কোরবানি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। এই ঈদ মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া।
তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সবার সুখ-শান্তি কামনা করছি। পবিত্র ঈদুল আজহার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হোক—এ প্রত্যাশা করছি।
মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিসহ সিলেটবাসীর সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও “ঈদ মোবারক” জানান।

 

প্রেস বিজ্ঞপ্তি:

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button