জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্টদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৭ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় তিনি আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর ভূমিকার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সরকারের বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারেরই প্রতিফলন।

তিনি আশা প্রকাশ করেন, মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে এবং প্রকৃত অপরাধীরা আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

সভায় উপস্থিত সদস্যরাও মামলাটিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তারা অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button