খেলাধুলা

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক তামিম, হারলেন মিতু-আমজাদরা

অনলাইন নিউজ ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার (৭ জুন) মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।

বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে ভোটারদের উপস্থিতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় ভোট গণনা, যা শেষ হয় সন্ধ্যা ৬টায়।

ঢাকা ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

নির্বাচনে অংশ নেওয়া পরিচালকদের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে সবার শীর্ষে অবস্থান করেন তামিম ইকবাল। তার এই জয় বিসিবির নতুন নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা তৈরি করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button