

অনলাইন নিউজ ডেস্ক
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ফিফার কাছ থেকে ভ্যাট ও করসহ প্রায় ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব সংগ্রহ করেছে। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, জনগণের স্বার্থ বিবেচনায় বিটিভিতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বেসরকারি দুইটি টেলিভিশন চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম এবং মোবাইল অপারেটরদের মাধ্যমেও খেলা সরাসরি দেখানো হবে।
প্রতিমন্ত্রী আরও দাবি করেন, পূর্ববর্তী সময়ে ২০২২ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বেশি দামে ক্রয় করে রাষ্ট্রীয় অর্থের অপচয় করা হয়েছিল। এবারের ক্ষেত্রে ফিফার সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে তুলনামূলক কম দামে স্বত্ব নেওয়া সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।



