

ঢাকা, ১৯ জুন: খুব শিগগিরই জামায়াতের রাজনৈতিক পতন ঘটবে এবং এর জন্য দলটির নেতাকর্মীরাই দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নিয়মিত তার ব্যক্তিগত অ্যাকাউন্ট ও ফেসবুক পেজের ইনবক্সে গালিগালাজপূর্ণ বার্তা পাঠান। তার দাবি, দলটির বিভিন্ন বিষয়ে যৌক্তিক সমালোচনা করায় তিনি এমন আচরণের শিকার হচ্ছেন।
তিনি বলেন, “ওরা ভাবে মা-বাবা তুলে গালি দিলে আমি ভয়ে চুপ হয়ে যাব। মূলত আমাকে থামিয়ে দিতেই গালিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।”
রাশেদ খাঁনের ভাষ্য, অতীতে মানুষ শুধু সরকারি দলের পতন দেখেছে, তবে এবার ভিন্ন ধরনের রাজনৈতিক বাস্তবতা দেখা যাবে। তিনি দাবি করেন, জামায়াতের রাজনৈতিক অবনতির লক্ষণ ইতোমধ্যে দৃশ্যমান এবং দলটির অযোগ্যতা বিভিন্ন কর্মকাণ্ডে প্রকাশ পাচ্ছে।
বিএনপির এই নেতা আরও বলেন, “তারা যত বেশি কথা বলবে, ততই তাদের ভুল ও অযোগ্যতা সামনে আসবে। এভাবেই খুব শিগগিরই জামায়াতের পতন হবে এবং এর জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরাই।



