রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, এককভাবে অংশ নেবে এনসিপি

অনলাইন নিউজ ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোট না করে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা মনে করছেন, এ সিদ্ধান্ত তাদের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে সহায়ক হবে। তবে এতে ভোট বিভাজনের ঝুঁকিও রয়েছে বলে স্বীকার করেছেন তারা।

আত্মপ্রকাশের এক বছর পর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসন পাওয়া তরুণ নেতৃত্বাধীন দল এনসিপি এখন সংগঠন বিস্তারে গুরুত্ব দিচ্ছে। দলটির নেতারা জানিয়েছেন, নির্বাচন-পরবর্তী সময়ে তৃণমূল পর্যায় পর্যন্ত কমিটি গঠন ও পুনর্গঠনের কাজ জোরদার করা হয়েছে।

এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, নির্বাচনের পর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে। যেসব এলাকায় এখনো কমিটি গঠন হয়নি সেখানে নতুন কমিটি দেওয়া হচ্ছে। পাশাপাশি বিদ্যমান কমিটিগুলোর কার্যক্রম ও কর্মক্ষমতা মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কারও করা হচ্ছে।

তিনি বলেন, এককভাবে নির্বাচনে অংশ নিলে সাংগঠনিকভাবে দল লাভবান হবে। কারণ নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ওয়ার্ড পর্যায় পর্যন্ত দলীয় কমিটি গঠন এবং রাজনৈতিক তৎপরতা বাড়ানো সম্ভব হবে। তবে ভোট বিভাজনের কারণে কিছু ক্ষেত্রে জয়ের সম্ভাবনা কমে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার লক্ষ্যেই দলটি সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচন কবে এবং কী পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, তা এখনো স্পষ্ট না হওয়ায় জোট গঠন নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

তিনি আরও জানান, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে এমন ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে এনসিপি সতর্ক অবস্থানে রয়েছে। তার ভাষ্য, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত ও প্রভাবশালী অনেক ব্যক্তি যোগাযোগ করলেও দলীয় স্বার্থ ও জনমতের বিষয় বিবেচনায় তাদের সবাইকে গ্রহণ করা হয়নি।

আসিফ মাহমুদ বলেন, “এমন কাউকে দলে নিতে চাই না, যার কারণে স্থানীয় বা জাতীয় পর্যায়ে দলের নেতিবাচক ভাবমূর্তি তৈরি হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button