দূর্ঘটনা

কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে ড্রাইভার ও হেলপার নিহত

অনলাইন নিউজ ডেস্ক

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক উল্টে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক আনিস (৩৫), যার বাড়ি ফরিদপুর জেলায়, এবং হেলপার রতন (৩৫), যিনি কুষ্টিয়া শহরের মিনাপাড়া এলাকার বাসিন্দা।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, সোনা মসজিদ এলাকা থেকে পাথর নিয়ে ট্রাকটি খুলনার উদ্দেশে যাচ্ছিল। পথে কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়।

দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুন ধরে যায়। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ট্রাকচালক আনিসের মরদেহ উদ্ধার করেন।

ওসি আরও জানান, হেলপার রতন ট্রাকে থাকা পাথরের নিচে চাপা পড়েন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা তার মরদেহ উদ্ধারে অভিযান চালান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button