রাজনীতি

সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন

অনলাইন নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন, যেখানে তিনি নাম না উল্লেখ করে রাজনৈতিক নীতি ও আসন নিয়ে সমালোচনা করেছেন।

মঙ্গলবার (২৪ জুন) দেওয়া ওই পোস্টে তিনি বলেন, সামনের সারির একটি আসনের জন্য কিছু মানুষ তাদের পূর্বের আদর্শ ও নীতিকে বিসর্জন দিয়েছেন।

তিনি আরও লেখেন, রাজনৈতিক পদ বা আসন স্থায়ী কিছু নয়, বরং আদর্শই একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ। তার ভাষায়, “একটি আসন যেমন সহজে দেওয়া যায়, তেমনি সহজে কেড়ে নেওয়াও যায়। কিন্তু আদর্শই একমাত্র জিনিস যা কেউ দিতে পারে না বা কেড়ে নিতে পারে না।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, মানুষ নিজে যদি নিজের নীতি থেকে না সরে যায়, তবে তা কেউ কেড়ে নিতে পারে না—শেষ পর্যন্ত সেটি হারায় তখনই, যখন কেউ নিজেই তা ত্যাগ করে।

তবে তিনি কার উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন, সে বিষয়ে কোনো নাম বা স্পষ্ট ইঙ্গিত দেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button