খেলাধুলা

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার

অনলাইন নিউজ ডেস্ক

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। মানবিক সহায়তা ও জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন। ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের দেওয়া অর্থ ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় করা হবে।

অনুদান প্রসঙ্গে নেইমার বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের দুর্দশা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমি আশা করি, আমার এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কঠিন সময়ে কিছুটা হলেও স্বস্তি ও সাহস জোগাবে।’

এর আগে সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ হাজার ২৩৮ জন এবং ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন ৩ হাজার ১৪২টি পরিবার।

এদিকে দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার। সম্প্রতি স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে জাতীয় দলে প্রত্যাবর্তন করেন তিনি। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং এখন তিনি আগের তুলনায় বেশি সময় মাঠে খেলার জন্য প্রস্তুত।

সোমবার বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে নেইমারকে আরও দীর্ঘ সময় মাঠে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button