

অনলাইন নিউজ ডেস্ক
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আসরের উদ্বোধন করেন।
এর আগে মোংলা বন্দর থেকে বাগেরহাটে খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে কাটাখালী ও কুদির বটতলা হয়ে খুলনা সার্কিট হাউজে পৌঁছান তিনি।



