নির্বাচনরাজনীতিস্থানীয়

জুড়ীতে জামায়াতের জনসভা

মোঃ সামছুল ইসলাম ( জুড়ী- মৌলভীবাজার )

মোঃ সামছুল ইসলাম:মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সাগরনাল ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে

প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বড়লেখা-জুড়ী সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
তিনি বলেন, “আমি জনসেবাকে ইবাদত মনে করি। আমি আপনাদের নেতা নই, বরং খাদেম হিসেবে পাশে থাকতে চাই। আগামী নির্বাচনে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার আহবান জানাই।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা ওলামা বিভাগের সেক্রেটারি হাফিজ মাওলানা নজমুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, উপজেলা সেক্রেটারি মো. আজিম উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সুরমান, উপজেলা শিবিরের সভাপতি এমরান হোসেন মনিয়ার, উপজেলা জামায়াতের নেতা মাওলানা লোকমান হোসাইন ও নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াত নেতা আব্দুর রহিম, আব্দুল ওয়াদুদ, শফিকুর রহমান, ডা. মফচ্ছিল আলী, জিল্লুর রহমান, মাওলানা আব্দুল মালিক প্রমুখ।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button