

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (বিএনপি) এমসি কলেজ শাখার উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়।
শহীদ মিনারে শ্রদ্ধা
দিনের শুরুতেই এমসি কলেজ শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে এমসি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসাইন ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা পুনরায় শ্রদ্ধা জানান।
বিজয় পতাকা মিছিল ও সমাবেশ
পুষ্পস্তবক অর্পণের পর ছাত্রদলের উদ্যোগে একটি বিজয় পতাকা মিছিল ও র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিলাগড় পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসাইন। তিনি ৫৫তম বিজয় দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান এবং গভীর শ্রদ্ধার সঙ্গে সকল শহীদকে স্মরণ করেন। রাজিব হোসাইন বলেন, স্বাধীনতার চেতনাকে সমুন্নত রেখে ছাত্রদল আগামী দিনেও দেশের নেতৃত্বে অগ্রণী ভূমিকা রাখবে।
বক্তা ও উপস্থিত নেতৃবৃন্দ
সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রথম সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি দেবব্রত দেব সুনাম, আমিনুর রহমান ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আবিবুর রহমান, যুগ্ম সম্পাদক সোহাগ আলম, তৈয়বুর রহমান আবির, হুমায়ুন রশিদ শাহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাবিবুর রহমান নাঈম, জুয়েল মাহমুদ, বেলাল আহমদ, মিনহাজ রাহী, শাহানুর আহমদ, ফয়সাল আহমদ, মাসুম আহমদ, তাওহীদ আহমেদ, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন, মোস্তাক আহমেদ শাকেল, আল হাসান, আমিনুল ইসলাম, লায়েছ মিয়া, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মারজান, সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন জাকির, আশরাফ আহমেদ সোহেল, আব্দুস সামাদ সোহেল, দপ্তর সম্পাদক আব্দুস সাকিব সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



