জাতীয়

গ্যাস বিল পরিশোধে প্রতারণা ঠেকাতে গ্রাহকদের সতর্ক করল তিতাস

হেলাল আহমদ: জৈন্তাপুর প্রতিনিধি

গ্যাস বিল পরিশোধের ক্ষেত্রে প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু প্রতারক চক্র নিজেদের তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পিএলসির কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের মোবাইল ফোনে কল করছে। তারা গ্রাহকদের ব্যক্তিগত বিকাশ নম্বরে বকেয়া গ্যাস বিল পরিশোধের জন্য চাপ ও হুমকি দিচ্ছে বলে জানিয়েছে তিতাস।

তিতাস গ্যাস জানায়, গ্রাহকদের শুধু কোম্পানির নির্ধারিত ব্যাংকে এবং অনলাইন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাপের মাধ্যমে গ্যাস বিল পরিশোধ করতে অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বিকাশ, রকেট, উপায় ও ট্যাপের কথা উল্লেখ করা হয়। একইসঙ্গে কারও ব্যক্তিগত বিকাশ নম্বরে গ্যাস বিল পরিশোধ না করার পরামর্শও দেওয়া হয়।

প্রতারণা থেকে রক্ষা পেতে গ্রাহকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিতাস আরও জানায়, প্রয়োজন হলে তিতাস গ্যাসের সংশ্লিষ্ট রাজস্ব অফিসে উপস্থিত হয়ে অথবা টেলিফোনে যোগাযোগ করে পরামর্শ ও সেবা গ্রহণ করা যেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button