রাজনীতি

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আবারও হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব এ তথ্য নিশ্চিত করেছেন।

সজীব বলেন, “মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাচ্ছি। দলের পক্ষ থেকে মান্নার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।”

উল্লেখ্য, এর আগে গত বছরের সেপ্টেম্বরে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না। সেই সময় তিনি জানিয়েছিলেন, ২০১৫ সালে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকার সময়ও তার হার্ট অ্যাটাক হয়েছিল, এবং তখন হাসপাতালের পরীক্ষায় তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button