

অনলাইন নিউজ ডেস্ক
নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মিরপুরে আদর্শ হাই স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। তাঁর আগে সকাল থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন জামায়াত ও ১০ দলীয় জোটের নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
জনসভায় বক্তব্যকালে ১০ দলীয় জোটের ‘সমন্বিত প্রতীক’ হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের হাতে দাঁড়িপাল্লা (পাল্লা-কলি) তুলে দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির বলেন, বাকিদের হাতে দেব দাঁড়িপাল্লা, নাহিদ ইসলামের হাতে দেব ‘পাল্লা-কলি’। এই দেখেন, পাল্লা আছে, এটার মাথায় একটা কলি আছে। এটাকেই শাপলা কলি ধরে নেবেন, ইনশাআল্লাহ।ঢাকা-১১ আসনে যারা ভোটার, তাদের জন্য আমরা ইনসাফের প্রতীকের সঙ্গে পাল্লা-কলি আমাদের নাহিদ ইসলাম, যিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তার হাতে আমরা তুলে দিচ্ছি।



