রাজনীতি

তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়েছেন ১১–দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মির্জা আব্বাসের সমর্থিত কয়েকজন কর্মী ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ধাওয়া ও হামলার ঘটনা ঘটে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী দ্রুত হস্তক্ষেপ করে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে নিরাপদে কেন্দ্র থেকে সরিয়ে নেয়।

 

পরে নিজের ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, মির্জা আব্বাসের সমর্থিত লোকজনের মাধ্যমে ভোট ডাকাতি ও সহিংসতা চালানো হচ্ছে। তিনি লেখেন, প্রশাসনের উপস্থিতিতেই বিএনপির নেতাকর্মীরা তাঁদের ওপর হামলা করেছে। পাশাপাশি তিনি ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

 

তবে এসব অভিযোগের বিষয়ে এখনো মির্জা আব্বাস বা তাঁর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button