খেলাধুলা

বিশ্বকাপের সময় আড়াই কোটি প্রাইজমানির টুর্নামেন্ট ঘোষণা বিসিবির

অনলাইন নিউজ ডেস্ক

 

 

নিরাপত্তা শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের পর দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের নিয়ে নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনটি দলে বিভক্ত হয়ে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও আকবর আলীর নেতৃত্বে অনুষ্ঠিত হবে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি। ৯ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নেবে ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ।

দলগুলোর নেতৃত্বে থাকবেন—ধূমকেতু একাদশের অধিনায়ক লিটন দাস, দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের অধিনায়ক আকবর আলী।

কোচিং স্টাফের দায়িত্বে থাকছেন ধূমকেতু একাদশে প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশে প্রধান কোচ মিজানুর রহমান বাবুল ও সহকারী কোচ তুষার ইমরান। দুরন্ত একাদশের প্রধান কোচ হিসেবে থাকছেন হান্নান সরকার এবং সহকারী কোচ হিসেবে রাজিন সালেহ আলম।

বিসিবি জানায়, আইপিএলের আদলে এই টুর্নামেন্টে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম কার্যকর থাকবে। প্রতিদিন বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আয়োজন শুরু হবে এবং সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে খেলা।

টুর্নামেন্টে মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। ম্যাচের পূর্ণাঙ্গ সূচি এখনও চূড়ান্ত হয়নি। দর্শকদের জন্য টিকিটের মূল্য সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button