রাজনীতি

একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

অনলাইন নিউজ ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেসব উন্নয়নমূলক কাজ এখনো অসমাপ্ত রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের গড়ে তোলা। তরুণদের মধ্যে মাদকাসক্তি বেড়ে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং এ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তাঁর মতে, মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে হবে, যাতে তারা নেতৃত্ব দেওয়ার যোগ্য হয়ে উঠতে পারে এবং রুহিয়া উপজেলা এগিয়ে যেতে পারে।

বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তবে সবাইকে সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবেই পরিস্থিতি অস্থিতিশীল না হয়।

মির্জা ফখরুল উল্লেখ করেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি, খাল খননসহ বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে, এবং জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই এসব কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button