আন্তর্জাতিক

তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন নিউজ ডেস্ক

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার (অব.) মেজর হাফিজ উদ্দিন আহমদ শুক্রবার (৩ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে তিনি ইরানের ইসলামিক কনসাল্টেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকের শুরুতে গালিবাফ বাংলাদেশ প্রতিনিধি দলকে আন্তরিক স্বাগত জানান।

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের সর্বোচ্চ নেতার মর্মান্তিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং এ ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান। তিনি এ শোকের সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।

আলোচনায় তিনি বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের পারস্পরিক যোগাযোগের বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে, বৃহস্পতিবার (২ জুলাই) রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে প্রতিনিধি দলসহ তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button