বিনোদন

‘জালেম’ মিডিয়া কর্মীর মুখোশ খুলবেন ফারিন খান

ছোট পর্দার অভিনেত্রী ফারিন খানের সাম্প্রতিক ফেসবুক পোস্টগুলো ঘিরে তৈরি হয়েছে উদ্বেগের পরিবেশ। গত কয়েক দিনে দেওয়া একাধিক স্ট্যাটাসে তিনি ইঙ্গিত দিয়েছেন, মিডিয়ারই এক প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে গত দুই বছর ধরে মানসিকভাবে নির্যাতন ও প্রতারণার শিকার হচ্ছেন। তবে এখনো কারও নাম প্রকাশ করেননি। তিনি জানিয়েছেন, আগামী ১৫ তারিখ বিষয়টি প্রকাশ্যে আনবেন।

গত ৩১ জানুয়ারি রাত ২টা ১৭ মিনিটে দেওয়া এক পোস্টে ফারিন লেখেন, গত দুই বছর ধরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং নির্যাতনের মধ্যে আছেন। বিষয়টি নিয়ে বহুবার কথা বলতে চাইলেও তা সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে দেওয়া আরেক স্ট্যাটাসে তিনি ধর্মীয় মূল্যবোধের প্রসঙ্গ তুলে প্রতারণা ও জুলুমের বিরুদ্ধে প্রশ্ন তোলেন। তার বক্তব্যে বোঝা যায়, ধর্মীয় ভাবমূর্তি থাকা কারও আচরণে তিনি আঘাত পেয়েছেন।

একই দিন বিকেলে দেওয়া সর্বশেষ পোস্টে তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি একজন মিডিয়া কর্মী। সেখানে তিনি লিখেছেন, ওই ব্যক্তি কতটা অন্যায় করেছেন, তার প্রমাণ ১৫ তারিখ তুলে ধরবেন। তার এসব বক্তব্যের পর শোবিজ অঙ্গনে আলোচনা শুরু হয়েছে—অভিযোগের তীর কার দিকে, তা জানতে অপেক্ষা করছেন অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button