সারাদেশ

কথা দিয়ে কথা রাখলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির: পুনরায় চালু হলো বিমানের সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার অবসান ঘটিয়ে পুনরায় চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে সিলেটি কমিউনিটির অন্যতম প্রাণের দাবি ছিল এই রুট পুনরায় চালু করা। আর সেই দাবিকে বাস্তবে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর BG-208 আগামীকাল সকাল ১১টা ৫০ মিনিটে ম্যানচেস্টার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

ফ্লাইটটির যাত্রীদের অভ্যর্থনা জানাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা এবং উপদেষ্টা হুমায়ুন কবিরের উপস্থিত থাকার কথা রয়েছে।

সিলেট-ম্যানচেস্টার রুট পুনরায় চালুর দাবিতে হুমায়ুন কবিরের উদ্যোগ শুরু হয় গত ২৯ জানুয়ারি। সেদিন তিনি যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা এবং বিমান বাংলাদেশের পরিচালক ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি ফ্লাইটটি বন্ধ হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চান এবং রুটটি পুনরায় চালুর জন্য সরকারের কাছে জোরালো দাবি উত্থাপন করেন। একই সঙ্গে এ বিষয়ে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

পরবর্তীতে জাতীয় নির্বাচনের আট দিন আগে, ৪ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে তিনি সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগ বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করবেন।
সরকার গঠনের মাত্র চার মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ পেয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর হুমায়ুন কবির বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখেন। তাঁর উদ্যোগের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা, মাননীয় প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা ও দৃঢ় অবস্থান, সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতির ফলেই বহু প্রতীক্ষিত এই ফ্লাইট পুনরায় চালু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যুক্তরাজ্যে বসবাসরত সিলেটিদের জন্য এই রুট শুধু একটি বিমান যোগাযোগ নয়; এটি পরিবার-পরিজনের সঙ্গে সংযোগ, ব্যবসা-বাণিজ্য এবং আবেগের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। ফলে ফ্লাইটটি পুনরায় চালুর খবরে সিলেটের জনগণের পাশাপাশি প্রবাসী সিলেটিদের মধ্যে স্বস্তি, আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে এই বিএনপি সরকার আবারও প্রমাণ করলো, আন্তরিক উদ্যোগ, রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর সমন্বয়ের মাধ্যমে জনদাবীকে অল্প সময়ের মধ্যেই বাস্তবে রূপ দেওয়া সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button