রাজধানী

শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই ব্যবহারের পরিকল্পনা হচ্ছে: ডিএনসিসি প্রশাসক

অনলাইন নিউজ ডেস্ক

রাজধানীর সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ট্রাফিক ব্যবস্থাপনায় সফলতা পাওয়ার দাবি করে এবার শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর গুলশানে আয়োজিত শব্দদূষণ নিয়ন্ত্রণবিষয়ক সচেতনতামূলক সমাবেশে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে সিটি করপোরেশন তার দায়িত্ব পালন করছে। পাশাপাশি পরিবেশ নিয়ে কাজ করা ব্যক্তি ও সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন, একদিনে এ সমস্যা সমাধান সম্ভব নয়, তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে।

শফিকুল ইসলাম খান আরও বলেন, ‘আজ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা সম্পূর্ণভাবে শব্দদূষণ নিয়ন্ত্রণের আওতায় থাকবে। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button