স্থানীয়
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
মোঃ সামছুল ইসলাম জূড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি


কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহত সুখিরাম উরাং (২৮) মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার দাসনু উরাংয়ের ছেলে। দুপুরের দিকে তিনি সীমান্তের ১৮৪৪ নম্বর পিলারের পাশের জমিতে কাজ করছিলেন।’
বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, সীমান্তের শূন্যরেখা অতিক্রমের ফলে গুলিবিদ্ধ হয়ে ওই বাংলাদেশি তরুণ নিহত হয়ে থাকতে পারেন। বিষয়টি যাচাই করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দুপুর দেড়টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সুখিরামকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে যান।
ছবিযুক্ত



