জাতীয়

হাসনাত আব্দুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’

অনলাইন নিউজ ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক ব্যক্তি দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর কাছে তার ৮০০ টাকা পাওনা রয়েছে।

ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি নিয়ে বসার সময় হাসনাত আবদুল্লাহ তার কাছ থেকে নিয়মিত চা-নাস্তা খেতেন। সেই সূত্রে তার কাছে ৮০০ টাকা বকেয়া রয়েছে বলেও দাবি করেন তিনি।

একই ভিডিওতে হাসনাত আবদুল্লাহকে নিয়ে বিভিন্ন সমালোচনামূলক মন্তব্য এবং কিছু অভিযোগও উত্থাপন করেন ওই ব্যক্তি। তিনি ৫ আগস্টের ঘটনাবলি নিয়েও বক্তব্য দেন এবং কিছু দাবি করেন।

তবে ভিডিওতে উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। এছাড়া এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ বা তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এতে করা দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button