
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে ব্যাপক গণসংযোগ করেছেন সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী।
শনিবার বিকেলে নগরের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমূলক রাজনীতির বার্তা তুলে ধরেন।
গণসংযোগকালে ইশতিয়াক আহমেদ সিদ্দিকী বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে মানুষের আস্থা অর্জন করেছেন।
এ সময় সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।




