রাজনীতি

‘মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করলে বিনামূল্যে শিক্ষার পরিধি বাড়ানো হবে এবং মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

রোববার গুলশান সোসাইটি লেক পার্কে নারী, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জোবাইদা রহমান জানান, নারীদের সহায়তায় বিশেষ নারী সাপোর্ট সেল গড়ে তোলা হবে। উদ্যোক্তা নারীদের জন্য আর্থিক সহায়তা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করা হবে। পাশাপাশি অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারীদের কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ প্রসবের ব্যবস্থা নিশ্চিত করা, মাতৃত্বকালীন ছুটি ছয় মাসে উন্নীত করা, নারীদের নিরাপদ যাতায়াত ও আবাসনের ব্যবস্থা করা এবং কর্মস্থলে ডে-কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া বৃদ্ধাশ্রমে প্রবীণদের অধিকার সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

তার বক্তব্যে নারী ও শিশুদের সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button