সারাদেশ

দক্ষিণ সুরমার কুমিল্লা পট্টি কলোনিতে অভিযান, অন্তর আলী গ্রেপ্তার

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ২৬ নম্বর ওয়ার্ডের ভার্থখলা এলাকার কুমিল্লা পট্টি কলোনিতে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযানের পর কুখ্যাত মাদক ডিলার এবং ভারতীয় তীর সম্রাট অন্তর আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় সূত্রের দাবি, গ্রেপ্তার হওয়া অন্তর আলীর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই অন্তর আলী সিলেটের যত ধরনের অপরাধ কার্যক্রম রয়েছে যেমনঃ জুয়া, পতিতা সাপ্লাই, মাদক, চুরি, ছিনতাই এবং ডাকাতিতে জড়িত থাকার অভিযোগ।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে তার বিরুদ্ধে থাকা মামলার সংখ্যা এবং অভিযানে কোনো আলামত জব্দ হয়েছে কি না—এসব তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button