সারাদেশ

চট্টগ্রাম-২ আসনে দাঁড়িপাল্লাকে সমর্থন দিয়ে সরলেন স্বতন্ত্র প্রার্থী

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন ‘ফুটবল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহম্মদ কবির করিম। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

আহম্মদ কবির জানান, একই আসনে জামায়াত মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানাতেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, বৃহত্তর জনস্বার্থ রক্ষা, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং ফটিকছড়ির সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নিয়েছেন। তিনি আরও বলেন, “একটি ইনসাফভিত্তিক সমাজ ও ন্যায়বিচারের পথ প্রসারিত করতে আমি স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে গিয়ে অধ্যক্ষ নুরুল আমিনকে সমর্থন দিচ্ছি।”

আহম্মদ কবির জনগণকে আহ্বান জানিয়ে বলেন, দেশ ও জনগণের জন্য শক্ত অবস্থান নিশ্চিত করতে এবং ফটিকছড়িতে টেকসই উন্নয়ন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় সবাই যেন ঐক্যবদ্ধভাবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে বিজয়ী করে। তিনি অধ্যক্ষ নুরুল আমিনকে একজন সৎ, যোগ্য ও পরীক্ষিত জননেতা হিসেবে উল্লেখ করেন, যার নেতৃত্বে দীর্ঘদিনের বঞ্চনার অবসান হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল জব্বার, উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দীন ইমু, মাওলানা ইউছুপ বিন সিরাজ, অ্যাডভোকেট ইসমাঈল গণি, অ্যাডভোকেট মোহাম্মদ লোকমান, রেজাউল করিম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button