সারাদেশ

ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন নিউজ ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি ছাত্রাবাস থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) বিকেলে আমজাদের মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির ভূঁইয়া শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, মাহফুজ একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় বিভাগজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ঘটনাটি সব দিক থেকে তদন্ত করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button