

অনলাইন নিউজ ডেস্ক
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের সোমবারিয়া বাজার এলাকায় গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারাত্মক সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটে বুধবার রাত সাড়ে ৯টার দিকে।
স্থানীয় সূত্র অনুযায়ী, এক পক্ষের কয়েকজন যুবক প্রকাশ্যে গাঁজা সেবন করছিল। তাদের বাধা দিলে অপর পক্ষের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত সহিংস সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত চারজন গুরুতর আহত হন।
আহতদের নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৪৫ মিনিটে মারা যান।
ঘটনার পর সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হারুন মিয়াকে গ্রেফতার করে। বাকি জড়িতদের ধরতে অভিযান চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, কারণ সেখানে বর্তমানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।



